POPULAR BD NEWS
Popular BD News Logo

নবনির্বাচিত চেয়ারম্যান মিরাজকে মানবাধিকার সংস্থার ফুলের শুভেচ্ছা

হোসেন বেপারী | প্রকাশিত: মার্চ ১৭, ২০২২ | সময়: ১০:২৭ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান মিরাজকে ফুলের শুভেচ্ছা জানান ফরিদগঞ্জ শাখার মানবাধিকার সংস্থার কর্মীরা।

মানবাধিকার সংস্থার ফরিদগঞ্জ শাখার সভাপতি ও ১২ নং চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. রফিকুল ইসলাম রাড়ির উপস্থিতে চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান ফরিদগঞ্জ শাখা মানবাধিকার সংস্থার যুগ্ম সম্পাদক কাউছার, সহ-সভাপতি খাদিজা।

ওই সময় নবনির্বাচিত চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান মিরাজ এলাকায় মাদক, বল্যবিবাহ ও সন্ত্রাস মুক্ত করতে মানবাধিকার সংস্থার কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

ওই সময় ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল আহলাম উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন