POPULAR BD NEWS
Popular BD News Logo

বিকেলের প্রকৃতি মনোমুগ্ধকর

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মার্চ ১৬, ২০২২ | সময়: ৬:১০ অপরাহ্ণ

সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। আমাদের এই দেশে, প্রকৃতির মায়া যেন আছড়ে আছে প্রতিটি কোণে। তাইতো আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য, একেক সময় একেক রূপ ধারণ করে। এদেশের প্রাকৃতির রূপে, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কতশত কবি সাহিত্যিক যে কাব্য রচনা করেছেন, তার সঠিক হিসেব জানা নেই। আমাদের এই দেশটা ঠিক ছবির মতন সুন্দর।
ভিন্ন ভিন্ন রূপ ধারণ করলেও এদেশের প্রাকৃতিক দৃশ্য কখনো আপনাকে নিরাশ করবে না। এদেশের বিরাজমান প্রাকৃতিক সৌন্দর্যের রূপে মুগ্ধ হয়ে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা ধরণের পর্যটকের আবির্ভাব ঘটে আমাদের এই দেশে।
দৈনন্দিন জীবন যখন দমকল কর্মজীবনের বেড়াজালে পিষ্ট হবে, যখন জনজীবন বিপন্ন প্রায় হবে ঠিক তখন খানিকটা প্রাকৃতিক রূপের সান্নিধ্য আপনার সমস্ত ক্লান্তি,সমস্ত কষ্ট আপনাকে ভূলিয়ে দেবে। এদেশের বিস্তীর্ণ গ্রাম বাংলার সৌন্দর্য, পাহাড় পর্বতের সান্নিধ্য, এদেশের প্রাকৃতিক দৃশ্য মাঝে আপনাকে হারিয়ে যেতে বাধ্য করবে। প্রকৃতি এক নিমিষেই আপনাকে নতুন জীবন ফিরিয়ে দিয়ে আপনাকে শান্ত করে তুলবে। কারণ প্রকৃতি আমাদের বিনয়ী হতে শেখায়। প্রকৃতি আপনাকে নতুন করে শেখাবে। নতুন ভাবে বাঁচতে শিখাবে। প্রকৃতিকে অনেক দৃশ্য মনোমুগ্ধকর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন