POPULAR BD NEWS
Popular BD News Logo

হৃদয়ের পতাকা

ফারজানা ইসলাম | প্রকাশিত: জুলাই ৯, ২০২০ | সময়: ৭:৪৩ অপরাহ্ণ

মুছে দাও যত আছে ক্ষোভ
জন্ম দেও একটি হৃদয়
অধিকারী যে প্রতীক আমি-
নিঃশঙ্ক হাওয়ায় উড়াবো আজ তোমার
হৃদয়ের পতাকা।

মোছাবো আমার যত আছে নীল বর্ণ বুক
মুক্তি দেব সকল নিঃসঙ্গতা ;
দুঃসাহস আজ হিল্লোলিত পাহাড়ে চমকায়
অধিকারী যে প্রতীক আমি
তোমার হৃদয়ের পতাকা।

নিয়েছি যখন অধিকার
থেকে যেও চিরকাল;
বিশ্বের সেরা সুন্দর বলে তুমি
খ্যাতি আজ কবিতা খানি আমার।

যদিও অসুর নেমে আসে
তোমার সমতলে;
তলোয়ার হাতে নিয়ে
উদ্ধৃত পায়ে হেঁটে যাবো
মাটিতে দাগ রেখে
অধিকারী যে প্রতীক আমি
তোমার হৃদয়ের পতাকা হয়ে।
রচনাকালঃ ০৩-০৭-২০২০

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন