POPULAR BD NEWS
Popular BD News Logo

তেলসহ নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১৪, ২০২২ | সময়: ১:৫৫ অপরাহ্ণ

তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের আমদানি শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তাপর্যায়ে শুল্ক কমানো সংক্রান্ত ফাইলে আইনমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আজকে এ বিষয়ে এসআরও জারি করা হবে।

তবে তেলসহ বিভিন্ন নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বলেছে মন্ত্রিসভা।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন