POPULAR BD NEWS
Popular BD News Logo

১৭কেজি গাঁজা হাজীগঞ্জে নিয়ে এলো কুমিল্লার দুই যুবক

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ১০, ২০২২ | সময়: ৯:০১ অপরাহ্ণ

বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া মজুমদার বাড়ীর পরিত্যক্ত টয়লেট থেকে ১৭কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

ওইসময় পুলিশ বসতভিটার মালিক মাফিয়া বেগম (৩৫) কে গ্রেফতার করলেও আটক করতে পারে নি দুই যুবক।

গাঁজা বহনকারী দু’ই যুবকে আটকের চেষ্টা চালিয়ে অবশেষে বুধবার রাতেই তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ ।

আটককৃত হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মো: ফারুক(৩০) ও একই উপজেলার মোঃ মোরশেদ (১৯)।

পুলিশ সূত্রে জানাগেছে, কুমিল্লার দুই যুবক ফারুক ও মোরশেদ গাঁজা বহন করে হাজীগঞ্জ উপজেলার বলিয়া গ্রামের নিয়ে আসেন। আত্মীয়তার পরিচয়ে আবু কালাম কালুর স্ত্রী মাফিয়া বেগমের কাছে টাকার লোভ দেখিয়ে গাঁজার দু’ইটি ব্যাগ তুলে দেয় তারা। মাফিয়া বেগম গাঁজাগুলো পরিত্যক্ত টয়লেটে রাখে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ১৭কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়।

অন্যদিকে চাঁদপুর পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের দিকনির্দেশনা জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ০৪ কেজি গাঁজা ও ১২২ পিস ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার করা হয়। ওয়ারেন্ট ভুক্ত ১৪ জন ও অন্যান্য মামলাসহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন