POPULAR BD NEWS
Popular BD News Logo

টয়লেট থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করলো হাজীগঞ্জ থানা পুলিশ

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ৯, ২০২২ | সময়: ৭:৪৩ অপরাহ্ণ

বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া মজুমদার বাড়ীর পরিত্যক্ত টয়লেট থেকে ১৭কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ।

ওইসময় পুলিশ বসতভিটার মালিক মাফিয়া বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাফিয়া বেগম আবু কালাম(কালু)র স্ত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দের সার্বিক দিকনির্দেশনা এ অভিযান পরিচালনা করেন এসআই মিজবাহ, আঃ আজিজ ও এএসআই রেজাউল করিম।

অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন