POPULAR BD NEWS
Popular BD News Logo

আদালতে ওসির এক টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৯, ২০২২ | সময়: ১১:০৮ পূর্বাহ্ণ

পর পর ছয়বার সমন পাঠানো হলেও সাক্ষ্য দিতে না আসায় পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীকে এক টাকা জরিমানা করেছেন আদালত। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মঙ্গলবার দুপুরে ওসি রওশন আলীকে এ দণ্ড দেন।

জরিমানার টাকা পরিশোধ না করলে আদালতের কার্যক্রম যতক্ষণ চলবে ততক্ষণ ওসির কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। তবে পুলিশ পরিদর্শক রওশন আলী জরিমানার এক টাকা পরিশোধ করেছেন। পরে আদালতের পেশকার হেমন্ত বর্মন সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রওশন আলী আগে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৮ সালে ৬ আগস্ট নিরাপদ সড়ক চাই-এর আন্দোলন নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করে তখন তিনি একটি মামলা করেন। এই মামলায় অন্য সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। তবে ইনফরমেন্ট সাক্ষী হিসাবে রওশন আলীকে সাক্ষ্য দেওয়ার জন্য পর পর ছয়বার সমন পাঠানো হয়। কিন্তু তিনি আদালতে আসেননি।পরে আদালত রওশন আলীর মোবাইলের হোয়াটস অ্যাপে আদালতের সমনের ছবি পাঠান। এতেও কোনো উত্তর না দিয়ে তিনি সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকেন।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন