POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবসে সেলাই মেশিন বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৮, ২০২২ | সময়: ৯:৪৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার চাঁদপুর পুলিশ লাইন্স হলরুমে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী। পুরাক চাঁদপুরের শিক্ষিকা শিপ্রা মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, আরবান চাঁদপুর সদর শাখার সহকারি ম্যানেজার
বদরুদ্দোজা আরফিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

এছাড়াও নারী দিবস উপলক্ষে অতিথিদের উত্তরীয় ও ব্যাজ পরিয়ে দেন পুনাক সভানেত্রী। কেক কাটার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুনাক চাঁদপুরের সভানেত্রী বলেন, আমরা নারী আমরাই পারি। আমরা যেভাবে নিজের পরিবার ও বাড়িকে সামলে রাখি ঠিক একইভাবে কর্মক্ষেত্রেও আমরা সমান পারদর্শী। বর্তমান সময়ে নারীরা কোন অংশে পুরুষের চেয়ে কম নেই। সিভিল সার্ভিস থেকে শুরু করে ডিফেন্স, একজন কর্মচারী থেকে শুরু করে সফল নারী উদ্যোক্তা সব জায়গায় নারীরা আজ দেশের অর্থনৈতিক উন্নয়নে পুরুষদের সহিত সমানতালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মাননীয় পুনাক সভানেত্রী জনাব জিশান মির্জার নির্দেশে পুলিশ নারী কল্যাণ সমিতি সবসময় দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যখনই পুনাক চাঁদপুরের চোখে কোন অসহায় নারীর কর্মময়ী হয়ে উঠার ইচ্ছে জানতে পেরেছি আমরা পুনাক পরিবার সবসময় তাদের কাছে সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছি। আজ নারী দিবসে ঠিক একইভাবে একজন কর্মময়ী নারীকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য পুনাক, চাঁদপুরের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়।

এসময় পুনাক সহ-সভানেত্রী পূজা দাশ রায়, সাধারণ সম্পাদক শাহীনা বেগম, পুনাক সদস্য পিউকা বড়ুয়া’সহ জেলা পুলিশ, চাঁদপুরের পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন