POPULAR BD NEWS
Popular BD News Logo

মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ও তেলের মুল্য তালিকা না থাকায় ১২ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৮, ২০২২ | সময়: ৬:১৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় মা-মনি সুইটস এন্ড কনফেকশনারীকে ১০ হাজার টাকা ও হলুদপট্রির চন্দন অয়েল মিলে উৎপাদিত তেলের মুল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের সহকারি পরিচালক নুর হোসেন রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় হাজীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় দোকানদারকে প্রাথমিকভাবে সাবধান করা হয়। পাশা-পাশি তেল মজুদের বিষয়ে হুশিয়ারি প্রদান করেন এ কর্মকর্ত।

এ সময় মা-মনি সুইটস এন্ড কনফেকশনারীকে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ১০ হাজার টাকা ও হলুদপট্রির চন্দন অয়েল মিলে উৎপাদিত তেলের মুল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে এ সময় উপস্থিত সাথে ছিলেন হাজীগঞ্জ থানার এসআই প্রভাকর বড়ুয়া।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন