POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ২৯ পিস ইয়াবাসহ রিপন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৭, ২০২২ | সময়: ৯:৪৫ অপরাহ্ণ

হাজীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ জাকির হোসেন ওরপে রিপন(২৮) নামের এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় হাজীগঞ্জ বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেন ওরপে রিপন হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড মনিনাগ কয়েল বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়ের সৈয়দ জানান, হাজীগঞ্জে বিশ্বরোড চৌ-রাস্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জয়নাল আবেদীন অভিযান চালিয়ে সিএনজি চালক রিপনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে।

জাকির হোসেন ওরপে রিপন এর নামে পূর্বে ৭টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন