POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ৭ই মার্চ পালিত

হোসেন বেপারী | প্রকাশিত: মার্চ ৭, ২০২২ | সময়: ৪:১৯ অপরাহ্ণ
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে ৭ই মার্চ ভাষণ দিবস পালন করা হয়েছে। সোমবার সাকালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ভাষণ দিবস উপলক্ষে কলেজের ছাত্রশিক্ষক মিলনায়তনে কলেজ সহকারী অধ্যাপক মাকছুদুর রহমানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ।
ওইসময় তিনি বলেন, ৭ই মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ। এর গুরুত্ব বহুমাত্রিক। পাকিস্তানের অত্যাচারের বিষয়টি এ ভাষণের মাধ্যমে তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। এই ভাষণটি ছিল অলিখিত। বঙ্গবন্ধুর এ ভাষণটি শুনে বাঙ্গালীরা মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিল। ভাষণটি আমাদের ভবিষ্যত অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠান ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মো: আনোয়ার উল্ল্যাহ, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, প্রভাষক সুমন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ওই সময়, সহকারী অধ্যাপক আ.ন.ম মফিজুর রহমান, সহকারী অধ্যাপক বিলকিসারা বেগম, সহকারী অধ্যাপক শ্রী কৃষ্ণ দেসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন