POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: মার্চ ৪, ২০২২ | সময়: ৬:৩১ অপরাহ্ণ

কচুয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকায় বাসে তল্লাসি চালিয়ে তিন কেজি ৫শ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, চৌদ্দগ্রাম উপজেলার কাদুর উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও মো. শাহজাহান। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন