POPULAR BD NEWS
Popular BD News Logo

১৫ কেজি গাঁজাসহ কুমিল্লার কামাল গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ৪, ২০২২ | সময়: ৩:১৮ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা রর‌্যাব-১১। মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি আভিযানিক দল ৩ মার্চ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন মিয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সিএনজি করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রাজেশপুর গ্রামের মোঃ কামাল(৩৫)।

অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিন হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি করে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন