POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুই গ্রামে চার চুরি, নিয়ে গেল স্বর্ণ ও নগদ টাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৪, ২০২২ | সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
হাজীগঞ্জ

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সর্বতারা ও ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামে চার ঘরে চুরির ঘটনা ঘটেছে। চার চুরির ঘটনায় হাজীগঞ্জ থানায় দুই পরিবার পৃথক দুইটি  অভিযোগ দায়ের করেন।

সরজমিনে গিয়ে জানা গেছে,  বুধবার রাতে সর্বতারা গ্রামের মুনসুর আলী হাজী বাড়ীর খোরশেদ আলমের বিল্ডিংয়ে চুরির ঘটনা ঘটে। তাদের বসত ঘরে কেউ না থাকায় রাতে ভেন্টিলেটর কেটে ঘরের আসবাবপত্র ভেঙ্গে ছয়টি কম্বল, ৫ ভরি স্বর্ণ ও নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যায় চোর চক্র।

এছাড়া গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামে টানা দুইদিনে চুরির ঘটনা ঘটে। ওইগ্রামের দেলোয়ার হোসেনের বসতঘরে গত ১৬ ফেব্রুয়ারী রাতে চোরচক্র ঘরে ঢুকে নগদ টাকা ও একটি মোবাইল নিয়ে গেছে। তিনি হাজীগঞ্জ থানায়  অভিযোগ দায়ের করলে কোন সুফল পাচ্ছেন না বলে জানান।

একই গ্রামের মুদী দোকানী সফিকুল ইসলাম মাঝির বসতঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণ চুরির ঘটনা ঘটে। একই রাতে একই বাড়ীর রহিমের ঘরে চুরির ঘটনা ঘটে। তার ঘর থেকে নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যায় চোরচক্র।

জানতে চাইলে চুরির  অভিযোগের তদন্তে থাকা উপ-পরিদর্শক আজিজ বলেন, তদন্ত কাজ চলছে। এখনও চোরচক্র এখনো শনাক্ত করা হয়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন