POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখালের সেই সমাজসেবা কার্যালয় ব্যবহার করবে পৌরসভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩, ২০২২ | সময়: ১০:০৯ অপরাহ্ণ

বলাখালে সমাজসেবার উন্নয়ন কেন্দ্রটিতে পৌরসভার সরকারি কার্যক্রমে ব্যবহার করা যাবে। দীর্ঘ দুই যুগ যাবৎ এই ভবনটি হাজীগঞ্জ পৌরসভার টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ওই ভবনটি ঘিরে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হলে স্থানীয় সমাজ সেবা কার্যালয় থেকে সাময়িক ভাবে বন্ধ করে দেয়।

৩ মার্চ বৃহস্পতিবার হাজিগঞ্জ সমাজসেবা কার্যালয় থেকে হাজিগঞ্জ পৌরসভাকে টিকাদান কেন্দ্র ও সরকারি কাজে পুনরায় ব্যবহারের অনুমতি দেন।

হাজীগঞ্জ পৌরসভার পক্ষে পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, হাজিগঞ্জ পৌরসভার স্বাস্থ্য শাখার অতিরিক্ত দায়িত্ব পালনকারী ও বাজার পরিদর্শক সাফিউল বাসার রুজমন এর হাতে তালা-চাবি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সিসহ অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন