POPULAR BD NEWS
Popular BD News Logo

মিম অটো রাইস মিলের ছাই আর কুঁড়োর যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩, ২০২২ | সময়: ৮:১৭ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারের পূর্ব পাশে শিবপুর বাংলাবাজার এলাকায় মিম অটো রাইস মিলের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গেলে মিলটির আশপাশের ঘরবাড়িতে ছাই আর কুঁড়োর সত্যতা পাওয়া যায়। তবে মিলটির কতৃপক্ষ বলছে আগামী একমাসের মধ্যে এমন দুর্ভোগ পোহাতে হবে না এলাকাবাসীর। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসীর পক্ষে হেদায়েত উল্যাহ্ জানান, মিলের ছাই, কুঁড়ো, ধানের ঘোষা ও ধোঁয়ায় অতিষ্ঠ তারা। ইতোমধ্যে পুকুরে ৫০ হাজার টাকার মাছের ক্ষতি হয়। দেন-দরবার করে ১০ হাজার টাকা দেয় মালিক মানিক।

স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম বলেন, সারাক্ষণ পরিস্কার পরিচ্ছন্নতায় থাকতে পারেন না। মিলের ময়লায় সব নষ্ট করে ফেলে।

আরেক বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন, একাধিকবার মিলের মালিকপক্ষকে অবহিত করলেও কর্নপাত করছে না।

ফারুক ও তার মা বলেন, গাছগাছালি, ঘর-বাড়ীতে ছাই পড়ে কালো হয়ে আছে। কাপড়-চোপড় রোদে দেয়া যায় না। সন্তানদের লেখাপড়া করানো যায় না। তাদেরকে বললে উল্টো ভয়-ভীতি দেখায়।

জানতে চাইলে মিম অটো রাইস মিলের ম্যানেজার খোকন ও মালিক মানিক পপুলার বিডিনিউজকে জানান, আগামী একমাসের মধ্যে মিলের ছাই গুলো চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়া কুড়ো ও ধানের ঘোষা নিয়ন্ত্রণের জন্য একটি মেশিন বসানো হয়েছে। শিগগিরই আরো কয়েকটি বসানো হবে। তারপর আর দুর্ভোগ পোহাতে হবে না এলাকাবাসীর।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন