POPULAR BD NEWS
Popular BD News Logo

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘কাঁচাবাদাম’খ্যাত ভুবন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২, ২০২২ | সময়: ১২:০৪ অপরাহ্ণ

গাড়ি কিনে তা চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত ‘কাঁচাবাদাম’খ্যাত ভুবন বাদ্যকর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার তিনি বাড়ি ফেরেন।

সম্প্রতি কেনা চার চাকার একটি গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি। খবর জিনিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুর্ঘটনার পর সিউড়ির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভুবন বাদ্যকর। তবে আঘাত তেমন গুরুতর ছিল না।

‘কাঁচাবাদাম’ গান গেয়ে ভাইরাল ভুবন বাদ্যকর সম্প্রতি সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দেয়। তার বুকে ও মুখে আঘাত লাগে। বুকের এক্সরে করানো হয়েছে।

সম্প্রতি ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লাখ টাকা তুলে দেওয়া হবে তার হাতে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন