POPULAR BD NEWS
Popular BD News Logo

সাবেক সাংসদ এমএ মতিন স্যার অসুস্থ,  দোয়া কামনা

ডেস্ক নিউজ | প্রকাশিত: মে ১৫, ২০২০ | সময়: ৫:১১ পূর্বাহ্ণ

# পপুলার বিডিনিউজ রিপোর্ট

হাজীগঞ্জ – শাহরাস্তি নির্বাচনী আসনের সাবেক সাংসদ এমএ মতিন স্যার অসুস্থ। তিনি কয়েকদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছেন।

তাঁর নাতী ও ছাত্রদল নেতা ইয়াসির আরাফাত অনিক পপুলার বিডিনিউজ ডটকমক  বলেন, দাদা বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দাদার জন্য সবাই দোয়া করবেন। আপাতত কেউ দেখা করার প্রয়োজন নেই। তবে আমাদের ফোনে যোগাযোগ করে খোঁজ খবর নেয়া যেতে পারে।

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সাংসদ এমএ মতিনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন