POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ১, ২০২২ | সময়: ১:১০ অপরাহ্ণ

“বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে জাতীয় বীমা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা সম্পন্ন হয়। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল গনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।

তিনি বলেন, অনেকেই বীমা প্রতিষ্ঠানগুলোর নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে। এবিষয়ে ইন্স্যুরেন্স কোম্পানীগুলোকে সর্তক থাকার আহবান জানান তিনি।

ওইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন। এ সময় হাজীগঞ্জের বিভিন্ন বীমা প্রতিষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বীমাকে জনসাধারণের কাছে বেশী করে গ্রহণযোগ্য করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বীমা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন