POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় গুনীজনদের সংবর্ধনা প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২ | সময়: ৮:২৫ অপরাহ্ণ

কচুয়ায় শিক্ষা,সমাজসেবা,সাংস্কৃতি ও করোনাকালীন বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরীতে ১০জনকে গুনীজন সংবর্ধনা ও সন্মাননা দেয়া হয়েছে। সোমবার কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে অল টাইম টিভির আয়োজনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অল টাইম টিভির চেয়ারম্যান আতাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান।

বক্তব্য রাখেন,সংবর্ধিত অতিথি গুলবাহার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানস,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার,আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ ।

এসময় কচুয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন