POPULAR BD NEWS
Popular BD News Logo

কে আমাকে ভোট দিয়েছেন তা দেখার বিষয় নয়,আমি সকলের অভিভাবক

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২ | সময়: ৫:১৪ অপরাহ্ণ

আমি এই এলাকার অভিভাবক কে আমাকে ভোট দিয়েছেন তা দেখার বিষয় নয়। আমি সবার জন্য কাজ করে যাচ্ছি। রাজনৈতিক বিবেচনায় কোন কাজ হবে না। দলীয় ভেবে কাউকে বঞ্চিত করা যাবে না।১৯৯৫ সাল থেকে আমি আপনাদের সাথে রয়েছি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক তা সবসময় বজায় থাকবে।

শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন স্হানীয় সংসদ সদস্য মেজর ( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এসময় তিনি আরো বলেন, টামটা আওয়ামীলীগের দূর্গ তা সুরক্ষিত রাখতে হবে। আমি আপনাদের নির্মল আনন্দের জন্য ওয়াক ওয়ে নির্মাণ করে গেলাম। আমরা শুধু উন্নয়ন নয় রাজনৈতিক স্হিতিশিলতার জন্য কাজ করে যাচ্ছি।

এসময় তিনি বিগত সময়ের বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মুকবুল আহমেদ, পৌর মেয়র হাজী আঃ লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার প্রমুখ টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক দর্জির স্বাগত বক্তব্য রাখেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন