POPULAR BD NEWS
Popular BD News Logo

কারোনা হীরু হিসেবে সন্মাননা পুরস্কার পেলেন চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২ | সময়: ৭:১৭ অপরাহ্ণ

কচুয়ায় বিগত মহামারী করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের মাধ্যমে ইউনিয়নবাসীর পাশে থেকে সেবা দেয়ায় করোনা যোদ্ধা হিসেবে বিশেষ সন্মাননা পুরস্কার পেলেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. নূরে-ই আলম রিহাত। শনিবার চাঁদপুর প্রেসক্লাবে চাঁদপুর টেলিভিশন ফোরামের অভিষেক ও ফ্যামেলি ডে অনুষ্ঠানে তাঁকে এ সন্মননা পদক তুলে দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে বিগত ৫ জানুয়ারি ৫ম ধাপে ইউপি নির্বাচনে স্বতন্ত্র পদে আনারস প্রতীকে বিপুল ভোটে নূরে-ই আলম রিহাত চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি টানা কয়েক বছর ধরে সামাজিক সংগঠন স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন স্থানে মানুষের সেবা দিয়ে সাধারন মানুষের নজরে আসেন।

এদিকে নূরে-ই-আলম রিহাত করোনা হীরু হিসেবে সন্মাননা পুরস্কার পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিভন্দন জানিয়েছেন এলাকাবাসী।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন