POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নতুন ওসি সৈয়দ জুবায়ের, সিলেট যাচ্ছেন হারুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২ | সময়: ৬:৫০ অপরাহ্ণ

হাজীগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে শুক্রবার রাতে যোগদান করছেন সৈয়দ জুবাইর। তিনি চাঁদপুর গোয়েন্দা পুলিশ (ওসি) হিসেবে দায়িত্বে ছিলেন।

এদিকে হাজীগঞ্জ থানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদকে সিলেট মেট্টোপলিটন পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

জানতে চাইলে হাজীগঞ্জ থানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ পপুলার বিডিনিউজকে নিশ্চিত করে বলেন, শনিবার তিনি হাজীগঞ্জ থেকে সিলেটে গিয়ে যোগ দিবেন। কর্মজীবনে তিনি হাজীগঞ্জবাসীর দোয়া কামনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন