POPULAR BD NEWS
Popular BD News Logo

মাকে পুড়িয়ে হত্যা, ছেলে গ্রেফতার

লক্ষীপুর প্রতিনিধি | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২ | সময়: ৭:২৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগম (৬০) নামী একজনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তার সন্তান রেদওয়ান হোসেন মিলন (২৩) এ নির্মম হত্যাকাণ্ড ঘটান বলে জানা যায়। এ ঘটনায় ঘাতক মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক। এর আগে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি এমদাদুল হক জানান, রাতে পারিবারিক ক্ষোভের (মানসিক বিকারগ্রস্থতা, প্রেমে ব্যর্থতা ও মাদকাসক্তি) বশবর্তী হয়ে মিলন তার মাকে কুপিয়ে জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন দিয়ে পুড়িয়ে নিজের মাকে হত্যা করে মিলন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমেনার মরদেহ উদ্ধার ও ঘাতক ছেলে মিলনকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন