POPULAR BD NEWS
Popular BD News Logo

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চেয়ারম্যান সুমন প্রধানীয়া

মজিব পাটোয়ারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ

মঙ্গলবার সকালে হাজীগঞ্জে উপজেলার সদর ইউনিয়নের অলিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ৫নং সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন।

ইউনিয়ন আওয়ামী-যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম মুন্সীর সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলওয়াত করেন মাওলানা মো. রুহুল আমিন।

ওইসময় উপস্থিত অতিথিদের মাঝে বক্তৃতা করেন, উপজেলা ৫নং সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. মো. মাহমুদুর রহমান সাব্বির, অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সর্দার ও সাবেক প্যানেল চেয়ারম্যান সোহরাব হোসেন মুন্সী।

ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. উম্মে জাহান মিশু, এডমিন সুব্রত বাপ্পিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন