POPULAR BD NEWS
Popular BD News Logo

ফুচকা তৈরির কারিগরের বড় বড় নখ, দশ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২ | সময়: ৩:৫১ অপরাহ্ণ

নেই বৈধ কাগজপত্র। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে ফুসকা। কারখানা নাম ঠিকানা নেই। প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য কিছু নেই। আছে শুধু ফুসকা। আর এই ফুসকা তৈরির কারিগরের বড় বড় নখে ময়লা দেখে চমকে উঠা অবিশ্বাস্য নয়।

মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে ফুসকা কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার ও আইন শৃংখলা রক্ষায় পুলিশ বাহিনী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন