POPULAR BD NEWS
Popular BD News Logo

‘নগদ’ এর বিক্রয় প্রতিনিধি নিখোঁজ, রক্তমাখা পোশাক উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২ | সময়: ৯:৫৭ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার টরকী এলাকায় রাসেল মৃধা (৩০) নামক’ নগদ’ এর বিক্রয় প্রতিনিধি রবিবার (২০ ফেব্রুয়ারী) রাত থেকে নিখোঁজ রয়েছেন।তবে তার রক্তমাখা পোশাক উদ্ধার করেছে পুলিশ। সে মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও গ্রামের মনির মৃধার ছেলে। ‘নগদ’ এর মতলবের বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ৮ টায় উপজেলার চরপাথালিয়া এলাকায় মুসার দোকানের (কামরুল ইটভাটার সংলগ্ন) নিকট থেকে ‘নগদ’ বিক্রয় প্রতিনিধি রাসেলের ব্যবহৃত মটর সাইকেল এবং মানিব্যাগ, গায়ের সাট ও মাফলার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত পোশাক উদ্ধার ও মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।তবে রাসেলের কোন সন্ধান পাওয়া যায়নি।

‘নদগ’ এর মতবল উপজেলা ডিলার আবুল খায়ের সিদ্দিকী বলেন, রাসেল নগদ এর বিভিন্ন এজেন্টদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতিদিন বিকাল ৪/৫ টার মধ্যে অফিসে জমা দিয়ে থাকেন।ওইদিন সন্ধার পরও অফিসে আসেনি। রাত সাড়ে ৮টায় খবর পাওয়া যায় চরপাথালিয়া এলাকায় তার ব্যবহৃত মটর সাইকেল, মানিব্যাগ, গায়ের সাট ও রক্তাক্ত মাফলার পাওয়া গেছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল বলেন, মোটরসাইকেল তার রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে। তার সন্ধান পেতে কাজ করা হচ্ছে। এ ব্যপারে নগদ’ ডিলার আবুল খায়ের সিদ্দিকী বাদী হয়ে সাধারণ ডায়েরী করেন। যাহার নং ৯৬৫/২১।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন