POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও ইউনিয়নে সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন ও কমিটি গঠন

মো. মজিব পাটোয়ারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২ | সময়: ৯:৩৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম রাজারগাঁও ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে পশ্চিম রাজারগাঁও দ্বীনিয়া মাদরাসা মাঠে এ কর্মী সম্মেলন ও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত সেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ফেরদাউস ওয়াহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন বকাউল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সন্মানিত সদস্য মো. আবু বক্কর মোল্লা নয়ন সভাপতিত্বে ও ফেরদাউস ওয়াহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ.রহিম পাটোয়ারী।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো.বাশার আহমেদ।

ওইসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. ইব্রাহিম কাজী মামুন, মো.জহিরুল ইসলাম, মো.আবু বক্কর সিদ্দিক সুমন, মো.হাছান পাটোয়ারী, শাহজালাল রাসেল, জহিরুল ইসলাম, মাহাবুব আলম, রাশেদুল ইসলাম, আনোয়ারা হোসেন খাঁন, শরিফুল ইসলাম গাজী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন