POPULAR BD NEWS
Popular BD News Logo

নেই শহীদ মিনার, কাটতে হবে তিন শতাধিক কলা গাছ!

হোসেন বেপারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২ | সময়: ৮:০৯ অপরাহ্ণ

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন জায়গায় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হবে। শহীদ মিনার না থাকলে বিকল্প পদ্ধতি কলাগাছ। কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে ওখানে পুস্পমাল্য অর্পণ করবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া মহল্লার ব্যক্তিবর্গ।

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাজীগঞ্জ উপজেলার ১২১টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাটা হবে তিন শতাধিক কলাগাছ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বাধ্যতামূলক করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বোর্ড। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ উপজেলায় ১৫৭ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তার মধ্যে ১২১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নেই শহিদ মিনার। শহীদ মিনার রয়েছে মাত্র ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ে।

যেই প্রতিষ্ঠানে নেই শহিদ মিনার তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে কিভাবে? প্রশ্নের জবাবে তারা বলছে কাছেই কলেজ কিংবা উচ্চ বিদ্যালয়ে শহিদ মিনার থাকায় সেখানেই পুষ্পমাল্য অর্পণ করেন তারা। অথবা বিকল্প উপায় কলাগাছ। কলাগাছ দিয়ে শহিদ মিনার বানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এদিকে উপজেলায় আগের মতো কলাগাছেরও দেখা মিলে না। সংকট আছে কলা গাছেরও।

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বাধ্যতামূলক এমনটাই জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী।

তিনি জানান, যে প্রতিষ্ঠান গুলোতে শহিদ মিনার নেই বিকল্প উপায় তারা কলাগাছ দিয়ে অস্থায়ী শহিদ মিনার তৈরি করে পুষ্পমাল্য অর্পণ করবে। খুব শীঘ্রই প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ীভাবে শহিদ মিনার করার উদ্যোগ নেয়া হয়েছে।

শিক্ষার প্রথম ধাপ হলো প্রাথমিক বিদ্যালয়। সেখানেই শিশুরা বীর শহীদদের ত্যাগ ও বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধার মাসগুলো সম্পর্কে ধারণা পাবে। প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হোক শহীদ মিনার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন