POPULAR BD NEWS
Popular BD News Logo

একদিনেই টিকা নিলো এক হাজার, কমছে করোনা

হোসেন বেপারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২ | সময়: ৪:২৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলায় প্রতিনিয়তই বাড়ছে জ্বর- সর্দিকাশি রোগীর সংখ্যা। জ্বর ও সর্দিকাশি নিয়ে হাসপাতালে দারপ্রান্তে এসে দাঁড়ায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিশু ও নারীরা।

রোববার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় শিশু ও নারীরা জ্বর সর্দিকাশি নিয়ে হাসপাতালে এসে দাঁড়িয়েছে।

চিকিৎসকেরা বলছে, কিছুদিন ধরে গরম ও ঠান্ডা সমান তালে পড়ছে। তাই এ সময়ে জ্বর সর্দিকাশি হওয়াটা স্বাভাবিক। তবে শিশুদের ক্ষেত্রে পরিবাকে একটু সচেতন থাকতে হবে।

এদিকে উপজেলায় কমেছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় তিনটি নমুনা সংগ্রহে কারোরই করোনা শনাক্ত হয়নি। তবে করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ নিতে প্রতিদিনই হাসপাতালে আসলে সাধারণ মানুষ। রোববার সারাদিনে প্রায় এক হাজার করোনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ টিকার দেওয়া হয়েছে।

উপজেলায় এ পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে ২ লাখ ১৫ হাজার ৮৭৮ জন, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে ১ লাখ ৬৮ হাজার ২৮ জন ও তৃতীয় ডোজ টিকা গ্রহণ করেছে ৪ হাজার ২২ জন।
উপজেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন