কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। ইউপি সদস্য মো. আলাউদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী,মফিজুল ইসলাম,সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন,ইউপি সদস্য মোখলেছুর রহমান,মনির হোসেন।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফের পীর সাহেব মাওলানা গোলাম গাউছ আল কাদেরী।