POPULAR BD NEWS
Popular BD News Logo

বিদ্যালয়ের সভাপতি নির্মাণ করে দিলেন শহীদ মিনার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২ | সময়: ৮:৩৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার মধ্য ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।

প্রথমেই শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিদের। বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের মধ্য ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের লাল পর্দা সরিয়ে উন্মোচন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

শহীদ মিনারটি নির্মাণে আর্থিক সহযোগিতা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এম এ সালাম।

ওইসময় বিদ্যালয়ের সৌন্দর্য্য বর্ধনে যারা অবধান রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা । তিনি বলেন, এই শহীদ মিনারের মাধ্যমে কমলমতী শিক্ষার্থীরা বাংলা ভাষার ইতিহাস ও ভাষা শহীদদের আত্মত্যাগের কথা জানতে পারবে।

পরে উপস্থিত অতিথিবৃন্দসহ প্রাক প্রাথমিক কক্ষসহ বিদ্যালয়ের ছাদে লাগনো বিভিন্ন ফুলগাছ পরিদর্শন করেন।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলাম পাটোয়ারী, আফতাবুল ইসলাম, শাহ জাহান ভুঁইয়া, আনিসুর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মুজিবুর রহমান, ধড্ডা পপুলার উবির প্রধান শিক্ষক জোৎস্না বেগম, মধ্য ধড্ডা সপ্রাবি প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার, সহকারী শিক্ষক নাহিদা আক্তার, লুৎফুন্নাহার, মেহেরুন্নেছা, মো. শাহ আলম, হাসিবুর রহমান, ইউপি সদস্য জাকির হোসেন, মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস, পিটিএ সভাপতি মোবারক আলী সরকার, এসএমসি কমিটির সহ-সভাপতি মো. কামাল হোসেন, পিটিএ কমিটির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম বকাউল ও স্কুল কর্মচারী হারেশ মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন