POPULAR BD NEWS
Popular BD News Logo

বৃহস্পতিবার চাঁদপুরে আরও ১৬ জনের করোনা শনাক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২ | সময়: ১১:১৩ পূর্বাহ্ণ

চাঁদপুরে আরো ১৬জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। একই দিনে সুস্থ ঘোষণা করা হয়েছে ৩৫জনকে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৭৯টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৮.৯৩%।

করোনা শনাক্ত এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৯জন, ফরিদগঞ্জের ৩জন ও মতলব দক্ষিণের ৪জন।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭১৪৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪৪জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৫৫৮৪জনকে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন