POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২ | সময়: ৬:১২ অপরাহ্ণ

পুষ্টি, মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন” শীর্ষক শ্লোগানে চাঁদপুরের কচুয়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফ্রেবুয়ারি বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শণীর উদ্বোধন করেন, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন।

একইদিন দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অধিদপ্তরের হলরোমে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ। আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন