POPULAR BD NEWS
Popular BD News Logo

শপথ নিলেন কচুয়ার ১২ ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২ | সময়: ৬:০৯ অপরাহ্ণ

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ৫ জানুয়ারির ইউপি নির্বাচনে চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ শপথ নিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। এসময় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শপথ নেয়া চেয়ারম্যানরা হচ্ছেন- সাচার ইউপিতে মনির হোসেন, পাথৈর ইউপিতে মো. আলী আক্কাস মোল্লা, বিতারা ইউপিতে ইসহাক সিকদার, পালাখাল মডেল ইউপিতে হাবিবুর রহমান, পশ্চিম সহদেবপুর ইউপিতে মো. আলমগীর হোসেন, কচুয়া উত্তর ইউপিতে এম. আখতার হোসাইন মজুমদার, কচুয়া সদর ইউপিতে খন্দকার আরিফুজ্জামান আরিফ, কাদলা ইউপিতে নূরে-ই আলম রিহাত, কড়ইয়া ইউপিতে আব্দুস ছালাম সওদাগর, গোহট উত্তর ইউপিতে কবির হোসেন, গোহট দক্ষিন ইউপিতে আমির হোসেন ও আশ্রাফপুর ইউপিতে রেজাউল মাওলা হেলাল মুন্সী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন