POPULAR BD NEWS
Popular BD News Logo

কারাতে মাস্টার্স এসোসিয়েশনের সদস্য হওয়ায় সংবর্ধনা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২ | সময়: ৬:০৬ অপরাহ্ণ

বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক, প্রধান প্রশিক্ষক বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত, জেলা কারাতে টিচার্স ফাউন্ডেশনের সভাপতি, আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জনকারী কারাতে রেফারী কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কারাতে কোচ ও বাংলাদেশ কারাতে ফেডারেশন কর্তৃক ব্ল্যাক বেল্ট ৫ম ড্যান (ডিগ্রিদারী) সেনসি মোঃ মোখলেছুর রহমান (আবু) ওয়ার্ল্ড কারাতে মাস্টার্স এসোসিয়েশনের কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায়, সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশন এর কুমিল্লা প্রধান শাখার সহকারি প্রশিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ সেনসি আবুকে সংবর্ধনা ও অভিনন্দন জানান।

সংবর্ধনার সার্বিক সহযোগিতায় ছিলেন কারাতে প্রশিক্ষক রুবেল আহমেদ, মোঃ জিলহাজ্জ উদ্দীন আকাশ, জিকু হায়দার মুক্তার, সাদিয়া আক্তার মিম, সাদিয়া আফরিন মাঈশা, নাদিয়া তাবাস্মুম মোহনা, নাহিদ হাসান খন্দকার, আশরাফ হোসেন প্রমুখ।

সংবর্ধনা শেষে এক প্রতিক্রিয়া আবু ব্যক্ত করেন তোমাদের এই আকস্মিক অনুষ্ঠানে আমি মুগ্ধ ও গর্বিত এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন