POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষক কলেজছাত্র ও ফুল বিক্রেতাসহ নিহত ৭

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২ | সময়: ২:০৯ অপরাহ্ণ

রাজধানীসহ ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক, কলেজছাত্র ও ফুল বিক্রেতাসহ ৭ জন নিহত হয়েছেন। শাহবাগ থেকে সোমবার ফুল কিনে ফেরার পথে দ্রুতগামী গাড়ির ধাক্কায় দিপু সরদার নামে এক ফুল বিক্রেতা নিহত হয়েছেন। রাজধানীর শাজাহানপুরে বাসের ধাক্কায় মারা গেছেন আল আমিন নামে এক বাইসাইকেল আরোহী। টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেছে কলেজছাত্র ফিরোজের (১৮)। গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন একজন শিক্ষক। এছাড়া বরিশাল, খুলনা ও জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিবেদন ও প্রতিনিধিদের খবর-

ঢাকা : নিহত দিপু সরদারের (২৮) খালাতো ভাই মাহবুব জানান, দিপু সোমবার সকালে বিক্রির জন্য ফুল কিনতে শাহবাগে আসেন। ফুল কিনে যাত্রাবাড়ীর মাতুয়াইলে যাওয়ার জন্য রাস্তা পারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। দিপুর বাবার নাম জামাল সরদার। তার মা মারা গেছেন। দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন তিনি। বাবাও তার দেখাশোনা করতেন না। যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায় নানির বাড়িতে থাকতেন তিনি। মাহবুব আরও জানান, ভোর ৪টার দিকে দিপু তাকে ফোন দিয়ে জানায়, শাহবাগে ফুল কিনতে গিয়েছে। এর কিছুক্ষণ পরেই আবার তার ফোন থেকে এক পথচারী ফোন দিয়ে জানায় মৎস্য ভবন সংলগ্ন তেলের পাম্পের বিপরীত পাশের রাস্তায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে রয়েছে দিপু। পরে তিনি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন