POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সাবেক কাউন্সিলর শাহজাহান মজুমদারের দাফন সম্পন্ন

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২ | সময়: ৫:৪৭ অপরাহ্ণ

কচুয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মজুমদার ইন্তেকাল করেন
(ইন্নালিল্লাহি ওয়ারাজিউন)। শনিবার রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা আজগর আলী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। রবিবার বাদ জোহর পৌরসভার ডাকবাংলো ঈদগাহ মসজিদ প্রাঙ্গন
জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া,কচুয়া বাাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটাসহ আরো অনেকে।

পরে জানাযা শেষে মরহুমের লাশ কড়ইয়া গ্রামের মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি,সাবেক এনবিআরের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ¦ গোলাম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শোকসপ্ত পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা প্রকাশ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন