POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় জিপিএ-৫ পেয়েছে ৪১৯ জন

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২ | সময়: ৫:৩২ অপরাহ্ণ

কচুয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৯৩জন। আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৬জন। যার পাসের গড় হার ৯৬.০২%।

এবারের এইচএসসি পরীক্ষায় কচুয়া উপজেলা থেকে ২হাজার ৪শ ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এতে ২ হাজার ৪শ ৬৮জন কৃতকার্য হয়। যার পাসের হার ৯৯.২৭%। উপজেলার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ,আশেক আলী স্কুল এন্ড কলেজ ও চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

৮৫জন জিপিএ-৫ পেয়ে দশম বারের মতো উপজেলা পর্যায়ে শীর্ষ স্থানে রয়েছে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ। অপর দিকে আলিম পরীক্ষায় ৪৪২জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৪৪১জন কৃতকার্য হয়। যার পাসের হার ৯৯.৭৭%। ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি মাত্র মাদ্রাসা ব্যতীত ১২টি প্রতিষ্ঠানই শতভাগ ফলাফল অর্জন করেছে।

এদিকে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ৪৩১জন পরীক্ষায় অংশগ্রহন করে ৪২৬জন উত্তীর্ণ হয়। যার মধ্যে ১২৬জন জিপিএ-৫ পেয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন