POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ১২ কেজি গাজাঁসহ গ্রেফতার দুই

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২ | সময়: ২:১৭ অপরাহ্ণ

কচুয়ায় ১২ কেজি গাঁজাসহ মেরাজ দর্জি ও সোহান কাজী নামের দুই যুবককে আটক করেছে কচুয়া থানা পুলিশ। শনিবার
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগতপুর এলাকায় কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন রাজীব সঙ্গীয় র্ফোস নিয়ে সিএনজিতে তল্লাসি চালিয়ে ১২কেজি গাঁজাসহ এই দুইজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীরা হলেন, নারায়ানগঞ্জ বন্দরের আবাসিক এলাকার মুসলিম দর্জির ছেলে মেরাজ দর্জি ও একরামপুর গ্রামের মৃত শাহীন কাজীর ছেলে সোহান কাজী।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জগতপুর এলাকায় সিএনজিতে তল্লাসি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন