বাংলাদেশ যুব অধিকার পরিষদ হাজীগঞ্জ উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ উপজেলার সাংগঠনিক মতবিনিময় এই সভা ১১ ফেব্রুয়ারি শুক্রবার বাকিলা কফি হাউজে অনুষ্ঠিত হয়।
যুব নেতা মুরাদ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাদপুর জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সালমান ফার্সি সোহাগ, সদস্য সচিব খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদ, যুগ্ম আহবায়ক উমর সালমান, মোক্তার আহমেদ, যুব নেতা এ কে খান ও আহসান প্রমুখ।
সভায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা সমন্বয়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা সমন্বয়ক কমিটির মাধ্যমে পরবর্তীতে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মতামত প্রদান করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ।