POPULAR BD NEWS
Popular BD News Logo

কাঁচা মরিচের রসগোল্লা তৈরির রহস্য উদঘাটন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২ | সময়: ৬:০৫ অপরাহ্ণ

সারাদেশে যখন হৈচৈ পেলে দিয়েছে কুমিল্লা ও ঢাকায় কাঁচা মরিচ, আম ও খেজুরের গুড়সহ বিভিন্ন স্বাদের রসগোল্লা। তখনই হাজীগঞ্জ বাজারের ওয়েলকাম সুপার শপেও নিয়ে এলো কাঁচা মরিচের স্বাদের এই রসগোল্লা।

প্রতিষ্ঠানটি শুক্রবার সকাল থেকে বিক্রি শুরু করেছে বিভিন্ন স্বাদের এই রসগোল্লা। মিষ্টির জগতে কাঁচা মরিচের ঝাঁজে সবুজ রঙের রসগোল্লা তৈরি ও বাজারজাত করে মিষ্টিপ্রেমীদের মাঝে ঝড় তুলতে চান এই সুপার শপ।

যারা কম মিষ্টির রসগোল্লা খেতে পছন্দ করেন, তারা এই মরিচ রসগোল্লার প্রধান ক্রেতা। শুক্রবার ৩০ কেজি মিষ্টি দিয়ে বিক্রি শুরু করা হয়। সাধারণ রসগোল্লার চেয়ে কাঁচা মরিচের রসগোল্লার দামও একটু বেশি হওয়ায় প্রতি পিচ ২০ টাকা ধরে বিক্রি শুরু করে ওয়েলকাম সুপার শপ।

শুক্রবার সকালে ওয়েলকাম সুপার শপে গিয়ে দেখা গেলো, নতুন স্বাদের এ রসগোল্লা ক্রেতাদের আগ্রহ ভরে কিনে নিতে দেখা গেছে। কাঁচা মরিচের রসগোল্লার বিষয়টি গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ওয়েলকাম সুপার শপের কারখনায় গিয়ে দেখা গেলো রসগোল্লার ছানার সঙ্গে কাঁচা মরিচ মিশিয়ে চিনির শিরায় ডুবানো হয় এবং তৈরি করা হয় সবুজ রঙের রসগোল্লা। নতুন রকমের এ রসগোল্লা মুখে দিলে প্রথমে মিষ্টি, তারপর ধীরে ধীরে জিহ্বায় ঝাল স্বাদ পাওয়া যায়।
ক্রেতা শহমুব জুয়েল বলেন, ‘রসগোল্লা খেতে বেশ পছন্দ করি। কাঁচা মরিচের রসগোল্লার কথা শুনে কিনতে এসেছি এবং খেয়েছি আসলেই মজার রসগোল্লা । প্রথমে মিষ্টি, পরে আস্তে আস্তে ঝাল লেগেছে।
ঝাল ফ্লেভারের নতুন ধরনের সবুজ রঙের মিষ্টি হওয়ায় দিনে দিনে এর চাহিদা বাড়বে বলে প্রত্যাশা করেন ওয়েলকাম সুপার শপ কতৃপক্ষ ।
কথা হয় এমন মিষ্টি তৈরির কারিগরের সাথে। তিনি বলেন, ‘গত ১০ বছর ধরে মিষ্টি তৈরির কাজ করেন। এখন মিষ্টির জগতে আরো নতুন কিছু করার উদ্দেশ্যে এবং ক্রেতাদের ব্যতিক্রম কিছু খাওয়ানোর আগ্রহ থেকে কাঁচা মরিচের রসগোল্লা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ঝাল স্বাদের নতুন ধরনের এ রসগোল্লা হাজীগঞ্জে এই প্রথম।’

বিভিন্ন স্বাদের এই রসগোল্লা খেতে যতটা মজাদার এবং সুস্বাদু, তেমনি খাবারের পর হাত ধোঁয়া ও পরিচ্ছন্নতা বজায় এবং শিশুদের নাগালের বাহিরে না রাখলে ঘটতে পারে বিপত্তি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন