POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বিলুপ্তির পথে কৃষকের বন্ধু সৌন্দর্য পূন্য বক পাখি

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২ | সময়: ৪:২৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলায় হারিয়ে যাচ্ছে কৃষক ও কৃষির বন্ধু পাখিরা। দ্রুত শহরায়নের ফলে পরিবেশবান্ধব এসব পাখি আজ বিলুপ্তির পথে প্রায়। কৃষিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও কারেন্ট জালের ব্যবহারের ফলে মারা পড়ছে এসব কৃষিবান্ধব পাখি। জলবায়ু পরিবর্তন ও পাখিদের আবাসস্থল বড় গাছ ও বন-জঙ্গল ধ্বংসের ফলেও হারিয়ে যাচ্ছে পাখি।

এ মুহূর্তে শামুকখোলা ও ‘কানি বকের’ সংখ্যাই বেশি। ধূসর রঙের বক স্থানীয়দের কাছে কানি বক নামে পরিচিত। এরা একা একা কীটপতঙ্গ ধরে খায়। আর সাদা বক দলবদ্ধভাবে উড়ে বেড়ায়।এসব সৌন্দর্য পূন্য এই বকের মেলা দেখা মিলে কচুয়া টু হাজীগঞ্জ সড়কের ডুমুরিয়া বাজারে দক্ষিণ ৫০০ থেকে ৬০০মিটার দূরত্বের সড়কের পূর্ব দিকের কৃষি জমিতে।

স্থানীয়রা জানান,আগে শীতের সকালে দেখা যেত হাজার হাজার অতিথি পাখি এখন সেই গুলো বিলুপ্তির পথে প্রায়,এই পাখি গুলো কৃষকের উপকার করত,কিন্তু কালের পরিবর্তনে তা হারিয়ে যাচ্ছে, তবে সকাল ও বিকেলে এই সুন্দরী বক পাখি দেখতে অনেক মানুষ আসেন,এমনকি ছবিও তুলে নিয়ে যান।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন