POPULAR BD NEWS
Popular BD News Logo

ইন্দোনেশিয়ায় ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশি শুটার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২ | সময়: ৭:৩৫ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ার জাকার্তার আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ব্রোঞ্জ জিতেছেন নাফিসা তাবাসসুম। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশি এই শুটার।

ইভেন্টের ফাইনালে চার প্রতিযোগীর মধ্যে কম্পিটিশন রাউন্ডে ভালোই করেছিলেন নাফিসা। এলিমিনেশন রাউন্ড মোট ৩৭ স্কোর গড়ে ছিটকে যান স্বর্ণপদক জয়ের লড়াই থেকে। এ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন রোমানিয়ার জর্জিটা-লরা। রৌপ্যপদক জিতেছেন ইন্দোনেশিয়ার খায়রুন্নেসা সালসাবিলা।

একই ইভেন্টে নাফিসার সঙ্গে সেমিফাইনাল পর্যন্ত খেলেছেন বাংলাদেশের আরেক নারী শুটার সাজিদা হক। তিনি ফাইনাল রাউন্ডে ওঠার আগেই ছিটকে যান।

ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলের সেমিফাইনালে ৬২০.৮ স্কোর করে পঞ্চম হয়েছেন শোভন চৌধুরী আর ৬২০.৩ স্কোরে ষষ্ঠ হয়েছেন রাব্বি হাসান মুন্না।

 

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন