POPULAR BD NEWS
Popular BD News Logo

ইভ্যালির রাসেলের বিলাসবহুল গাড়িটি ১ কোটি সাড়ে ৮১ লাখ টাকায় বিক্রি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২ | সময়: ৪:৪৭ অপরাহ্ণ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল ব্যক্তিগত গাড়িটি (রেঞ্জ রোভার) নিলামে কিনে নিয়েছেন প্রকৌশলী হাবিবুর রহমান। তিনি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনে নেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ইভ্যালির কার্যালয়ের পাশের ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রির জন্য খোলা নিলামের আয়োজন করা হয়।

নিলামে মোট সাতটি চালু গাড়ি তোলা হয়েছে। সাতটি গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়ি রেঞ্জ রোভারটি।

গাড়িটির নম্বর: ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮। রেজি. সন জুন ২০২০। রেঞ্জ রোভার। ব্র্যান্ড-ল্যান্ড রোভার। তৈরি সন ২০২০। গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬০ লাখ টাকা। ন্যূনতম নিলাম মূল্যের প্রায় ২০ লাখ বেশি দামে গাড়িটি বিক্রি হলো।

নিলামে দেখা যায়, প্রথম নিলামে তোলা হয় ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮ (রেঞ্জ রোভার) গাড়িটি। প্রতি ডাকে প্রথমে ঊর্ধ্ব মূল্য ধরা হয় ২০ হাজার টাকা। পরে তা কর হয় ১ লাখ টাকা। উন্মুক্ত ডাকে গাড়িটির সর্বোচ্চ দরদাতা হন প্রকৌশলী হাবিবুর রহমান (আইডি-০৩৮)। তিনি গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা ডাকে কিনে নেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হন ৪৯ নম্বর আইডির শেখ শফিউল আলম। তিনি গাড়িটির জন্য ১ কোটি ৮১ লাখ টাকা দর হেঁকেছিলেন।

সূত্র: প্রথম আলো

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন