র্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ তিনজন মাদক
কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। মাদক পরিবহনের কাজে ব্যবহিত একটি মটর সাইকেল জব্দ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৯ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন কুমিল্লা সিটি কর্পোরেশন ২৩নং ওয়ার্ড, কোর্টবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ২ কেজি গাঁজাসহ তিনজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার চান্দিনা থানার কেরানখাল গ্রামের জহিরুল(৩২), দেবিদ্বার থানার নয়াকান্দি গ্রামের টিটু চন্দ্র বর্মন(২০) এবং ধমতি গ্রামের পিযুশ চন্দ্র রায়(২৬)।
অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।