র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ৮০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৯ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন বিবির বাজার সাকিনস্থ গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৮০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী থানার গাজীপুর (বিবির বাজার) গ্রামের মৃত কাজী মাসুম জিলানীর ছেলে কাজী শাহিন (২৪) এবং একই গ্রামের আবুল খায়ের খন্দকারের ছেলে মোঃ রায়হান খন্দকার রনি(২৬)।