অনলাইনে নিরাপদে থাকার জন্য সব সময় হালনাগাদ সংস্করণের অপারেটিং সিস্টেম ও ব্রাউজার ব্যবহার করতে হবে।
বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে বেশ কিছুদিন ধরেই চাকরি খুঁজছেন নাদিয়া ইসলাম। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চাকরি খুঁজেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপেও চাকরি চেয়ে বার্তা পাঠান।
একদিন সকালে অপরিচিত এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে বার্তা আসে নাদিয়ার কাছে। বলা হয়, ‘আপনি চাকরির জন্য নির্বাচিত হয়েছেন। আপনার টেলিফোন নম্বর দেওয়ার অনুরোধ রইল। আপনাকে পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।’ বার্তা পেয়েই খুব খুশি হন নাদিয়া। চাকরি পাওয়ার জন্য দ্রুত টেলিফোন নম্বরও দিয়ে দেন।
কিছুক্ষণ পর নাদিয়ার ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। বলা হয়, ‘আপনি চাকরি পেয়েছেন। আপনাকে অভিনন্দন। তবে চাকরির জন্য আপনাকে আড়াই হাজার টাকা পাঠাতে হবে। দ্রুত এই টেলিফোন নম্বরে টাকা পাঠাতে হবে।’
সূত্র: প্রথম আলো
E/N