POPULAR BD NEWS
Popular BD News Logo

সরকারি খাদ্য সামগ্রী পেলো এতিমখানার ছাত্ররা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৫, ২০২০ | সময়: ৪:১৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের উচ্চগাঁ ইসলামিয়া এতিমখানার ছাত্রদের মাঝে সরকারী ও এলাকার দানশীল ব্যাক্তিদের দেওয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এতিম প্রতি ছাত্রদের মাঝে ১০ কেজি চাউল, তৈল ২ লিটার, মশারি ডাল ২ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ২ কেজি, রসূন ১ কেজি, লবন ১ কেজি, আদা ৫০০ গ্রাম, বল সাবান ২টি, লাইফবয় সাবান ১টি, খাসির মাংস ১ কেজি ও যাতায়াত ভাড়া বাবদ ১০০টাকাসহ মোট প্রায় ৩০০০টাকার উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।

৫ জুলাই এতিমখানার হলরুমে দেলওয়ার হোসেন মুন্সির সভাপতিত্বে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক অবদানের কথা উল্লেখ করে সংক্ষিপ্ত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও এতিমখানার সেক্রেটারী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরাণ।

ওইসময় আরো বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম বেপারী, ফেরদৌস মজুমদার, সোহরাব হোসেন মুন্সি, আবু নছর আদমান মুন্সি, আলহাজ্ব মনির হোসেন মজুমদার, মো: শাখাওয়াত হোসেন মুন্সি। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উচ্চগাঁ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন