POPULAR BD NEWS
Popular BD News Logo

বর্তমান পরিষদের শেষ বাজেট ঘোষণা সোমবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৫, ২০২০ | সময়: ১১:৫৭ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা ৬ জুলাই সোমবার। এটি বর্তমান পরিষদের শেষ বাজেট ঘোষণা। এর আগে বর্তমান পরিষদ চারবার বাজেট ঘোষণা করেন। পঞ্চমবারের মতো সোমবার বাজেট ঘোষণা করা হবে। সোমবার বেলা ৩.৩০ মিনিটে সাংবাদিক ও সুধি সমাবেশের উপস্থিতিতে পৌর ভবনে বাজেট ঘোষণা করবেন পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থাকবেন।

পপুলার বিডিনিউজ ডটকমের পক্ষ থেকে বাজেট অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন